ধামইরহাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ মে বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা চত্বরে ধামইরহাট কৃষি সম্প্রসারাণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এমপি শহীদুজ্জামান সরকার মেলার ডিজিটাল উদ্বাধনী কৃষি প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন স্টল পরিদর্শণ করেন এবং মেলায় পূরনো ও সনাতন আমলের কৃষি প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্টল পরিদর্শণ শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণল কর্মকর্তা আলেফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্যানেল মেহেদী হাসান, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ