মোড়েলগঞ্জে বেড়িবাঁধ ভেঙে হুমকির মুখে ২০ গ্রাম
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার অতিরিক্ত জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম এখন হুমকির মুখে। লবণ পানি প্রবেশের আশংকায় রয়েছেন সাধারণ কৃষকরা। জমির জটিলতায় সরকারিভাবে সংস্কারের বরাদ্দকৃত টাকা চলে গেছে ফেরত। দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। জমি অধিগ্রহণের দাবি স্থানীয়দের। অধিক গুরুত্বপূর্ন স্থানে বাঁধ সংস্কারের সমস্যা এখনো রয়ে গেছে।
সরেজমিন জানা গেছে, পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ এলাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে ৬০০ মিটার বেড়িবাঁধ ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও রয়ে গেছে ছাপ। দরগাবাড়ি, আমুরডাঙ্গা, রাস্তা আলী বাড়িসহ ৭-৮টি স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় জোয়ারের অতিরিক্ত লবণ পানি প্রবেশ করে ফসলের ক্ষতিসাধনের আশংকা করছেন কৃষকরা। দেবরাজ কুমারিয়া জোলা, পঞ্চকরণ; একই ভাবে সীমান্তবর্তী তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা, হেড়মা বাজার স্লুইসগেট এলাকা ও হরগাতী স্লুইসগেট এলাকার ৬টি স্থানে বেড়িবাঁধ ভেঙে ইট সোলিং রাস্তা ভেঙে গেছে। খানাখন্দে পরিণত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।
হুমকির মুখেও রয়েছে দৈবজ্ঞহাটী ইউনিয়ন লবণাক্ততার আংশকায়। পঞ্চকরণ, দেবরাজ, কুমারিয়াজোলা, মহিষচরনী, খারইখালী, তেলিগাতী, ঢুলিগাতী, হেড়মা বাজার, মিস্ত্রীডাঙ্গা, চাপড়ী মালমগাছাসহ ২০টি গ্রামের সাধারণ কৃষকরা রয়েছেন আতংকে। লবণ পানি প্রবেশ করে হাজার হাজার বিঘা ফসলি জমির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভাঙনকবলিত দেবরাজে ওয়াপদা বেড়িবাঁধে গিয়ে দেখা গেছে মাটি কেটে মেরামত করছেন স্থানীয়রা।
কাজের দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা মো. ফরিদুল ইসলাম বলেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধের এ জমির মালিক পার্শ্ববর্তী রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার নামজুল কবির জিলাম। তার অর্থায়নে শ্রমিক দিয়ে এ কাজ করানো হচ্ছে, সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে নয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান তালুকদার নামজুল কবির জিলাম বলেন, ইতিপূর্বে দুই বারে ১৫ বিঘা জমি স্বেচ্ছায় দেয়া হয়েছে কিন্তু তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত বছর জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রকৌশলী জমি পরিমাপ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে ফাইল প্রেরণের নির্দেশনা থাকলেও সেটির কোনো হদিস নেই। তিনিসহ স্থানীয় জমির মালিকরা একোয়ারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অতিরিক্ত জোয়ারের পানিতে প্রতি বছরই বেড়িবাঁধ বিভিন্ন স্থান থেকে ভেঙে যায়। ইতিপূর্বে ভেঙে যাওয়া ৬০০ মিটার বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনসহ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থায়ীভাবে দেবরাজ বাজার হয়ে সোনাখালী বাজার পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধের জোর দাবি জানান তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা তেলিগাতী ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এলাকা ইতোমাধ্যে পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। প্রাথমিকভাবে ১০০ বস্তা জিওব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ সর্ম্পকে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ইয়াসের প্রভাবে ভাঙনকবলিত স্থানগুলো সরেজমিন খোজ খবর নিয়ে ক্ষতি নিরূপণ তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ঝড়ের পূর্ব থেকেই সংস্কারের কাজ করা হচ্ছে বলইবুনিয়া ইউনিয়নের শ্রেনীখালী এলাকায়। দেবরাজে ৬০০ মিটার বেড়িবাঁধাদের একটি অংশ ব্যক্তিমালিকানা জমি। গত বছর সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্ধ হলেও জমির জটিলার জন্য কাজটি বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, নিবাহী কর্মকর্তা অবহিত রয়েছেন। ছোলমবাড়িয়া হয়ে দেবরাজ পর্যন্ত কোথাও কোথাও ভেঙে পড়া ও দুর্বল হয়ে যাওয়া ১০ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ নির্দেশনার অপেক্ষায় রয়েছে।
এমএসএম / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী