তাড়াশে সরকারি স্কুলে অধিকার ও শিক্ষা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি স্কুলে অধিকার ও শিক্ষা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭মে বুধবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একীভূত শিক্ষা বিষয়ে প্রতিবন্ধী শিশুদের অধিকার ও শিক্ষা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুর রহমান। এছাড়াও উক্ত স্কুলের শিক্ষক, এসএমসি পিটিএ সদস্য, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক এবং ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ইনক্লুসিভ এডুকেশন অফিসার নীলা জামান ও কমিউনিটি ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর মেঃ সুমন মিয়া। কর্মশালায়- প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা কি, কিভাবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা যায়, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষা ২০১৩ আইন, এসডিজি, UNCRPD, বাড়ী ভিত্তিক শিক্ষা কি, অন্তর্ভূক্তিমূলক শিক্ষা কি এবং সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের উদ্দেশ্য বলেন যে, প্রতিবন্ধী শিশুরা যাতে নির্বিঘ্নে স্কুলে অপ্রতিবন্ধী শিশুদের সাথে পাঠদান করতে পারে এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন প্রতিবন্ধী শিশুরা কোন ভাবেই সমাজের বোঝা নয় Which উচিত সমাজের সম্পদ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য উক্ত কমিটির সদস্যদের কাজ করার জন্য আহবান করেন।পরিশেষে গণ উন্নয়ন কেন্দ্র কে মাঠ পর্যায়ে সকল কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এর পাশাপাশি উক্ত স্কুলে প্রতিবন্ধী শিশুদের প্রবেশগম্যতা করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্যাচমেন্ট এলাকায় কাজ করে আসছে।এছাড়াও উক্ত কর্মশালায় সাইটসেভার্স এর প্রতিনিধি জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, মিল অফিসার অরবিন্দু বর্মন এবং কনসোর্টিয়াম পার্টনার গ্রাম বিকাশ সংস্থার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বোয়ালমারীতে ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২