ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৫-২০২৩ বিকাল ৫:১১

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ‍্য ও সরকারবিরোধী ষড়যন্ত্র রুখেদিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ‍্যালেন্জ মোকাবেলায় দলকে শক্তিশালী করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭মে বুধবার) বিকালে চন্দনাইশ উপজেলা বাদামতল মাসুমা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী যুবলীগের  আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। চন্দনাইশ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিন জেলা আ.লীগ যুবলীগের সহ-সভাপতি ড.নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ,মো.বেলাল হোসেন মিঠু,পৌর যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী,আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, আবু নাঈম মোহাম্মদ মিনহাজ উদ্দিনসহ চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,বিএনপি-জামায়াত সবসময় দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিএনপি-জামাত প্রায়সময় কর্মসূচি ঘোষণা করেন।তারা যদি কর্মসূচির নামে স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে চায় তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বিএনপি-জামাতের দেশবিরোধী সকল কর্মকাণ্ডের জবাব দিতে প্রস্তুত। বক্তারা আরো বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে কাজ করবে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ