ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন -পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৪:৫৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে মাদ্ররাসা বোর্ড ও ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। 
 
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হাজী সমাবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠের জায়গাহ দিয়েছেন। কাকরাইল মসজিদের জায়গাহ প্রদান করেছিলেন। আমরা বঙ্গবন্ধুসহ তাঁর  পরিবারের সকল শহীদ সদস্যের জন্য দোয়া করবেন।
 
প্রতিমন্ত্রী পলক স্মৃতি চারণ করে বলেন,
২০১০ সালে আমি যখন প্রথম আমার মাকে নিয়ে হজ্ব পালন করতে যাই। তখন আমার বয়স মাত্র ৩০ বছর। হজ্বের সব কাজ শেষে যখন সয়তানকে পাথর মারতে যাবো। তখন অনেক হাজি সাহেবকে বললেন খালা আম্মা এত কিলোমিটার রাস্তা হেটে যেতে কষ্ট হবে।  যেহুত মা অনেক বয়স্ক মানুষ। তার পক্ষে আপনি পাথর নিক্ষেপ করেন। তখন আমি পাথর নিক্ষেপ করলাম। পরবর্তীতে কালে মাকে নিয়ে আবার গেলাম হজ্বে। মা আমার সঙ্গে গিয়ে সয়তানকে পাথর মেরে তাবুতে ফিরে এসে দেখি। যারা আমার মাকে দুর্বল বলেছিলেন তাদের আগে আমরা তাবুতে ফিরে আসি। আমার মা সুন্দর ভাবে হজ্বের কাজ সম্পন্ন করেন।
 
অনুষ্ঠানে আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো.মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন,সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান