ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার চুকনগরে ৮টি গাঁজা গাছসহ দুই মাদকচাষি গ্রেফতার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১১:৫৩

খুলনার ডুমুরিয়ার চুকনগরে একটি বাড়িতে চলছিল গাজাঁ চাষ। এ মাদক চাষে বাদসাধে বেরসিক পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টায় মাদকচাষিসহ দুই মাদক কারবারীকে ৮টি কাঁচা গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের মৃত সুলীন নন্দীর ছেলে প্রভাত নন্দী প্রো (৫৩)-এর বাড়ির আঙিনায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা গাছের চাষ করে আসছিল। বর্তমানে গাঁজা গাছের পাতা ও কাণ্ডগুলো সেবন উপযোগী হওয়ায় বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। এমন তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২-১৩ ফুট উচ্চতার ৮টি গাঁজা গাছসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যানগাছা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে পুলিশের কথিত সোর্স সন্ত্রাসী রফিকুল ইসলাম সরদার (৪৫) ও ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরের মৃত সুলীল নন্দীর ছেলে প্রভাত নন্দী প্রো।

খুলনার পুলিশ সুপার মাহাবুব হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র, এএসআই মো. আলমগীর হোসেনসহ পুলিশের একটি দল।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা মাদক উৎপাদন ও কারবারি। পুলিশি অভিযানে বিক্রয় উপযোগী ৮টি গাঁজা গাছ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;