ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের সৈয়দপুর গ্রামে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১১:৫৫

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নুরুল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে নুর আলম (৩০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মন্নানের ছেলে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোররাতে সুরমা ইউনিয়নের সৈয়দপুর মধ্যপাড়া গ্রামের হাজী আব্দুল মন্নানের বসতবাড়িতে। খবর পেয়ে ওই দিন সকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় নুর আলমের বাড়িতে ১৫-২০ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে এবং নুর আলম ও তার ভাইদের প্রাণে মারার হুমকি প্রদান করে একটি চক্র। সকাল হতেই নুর আলমের নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পাওয়ায় অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। সন্দেহের তীর ওঠে এক বছর আগে খুন হওয়া নুর ইসলাম হত্যা মামলার আসামিদের দিকে।

নিহতের পরিবারের লোকজনের দাবি, নুর আলমকে হত্যা করা হয়েছে এবং নুর ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে বিবাদীরা মিলে তাকে খুন করেছে। মৃত ব্যক্তির স্বজনরা আরো জানান, এর আগে একই বংশের তিনজন খুন হয়েছেন। আর এই মৃত্যু নিয়ে সৈয়দপুর গ্রামে একই বংশের  ফোর মার্ডার যোগ হয়েছে।

এলাকার সাধারণ মানুষ জানতে চান গত ২৮ জুলাই কী হয়েছিল ব্যবসায়ী নুর আলমের বাড়িতে? সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? ভোরবেলা বোন সুলতানা ঘর থেকে বের হয়ে দেখেন নুর আলমের ঘরের দরজা খোলা এবং টিনের চাল কাটা। নুর আলমের ঘরে ঢুকে দেখেন চালের বর্গার সাথে ওড়না দিয়ে পেঁচানো নুর আলমের লাশ। সেটাই এখন মূল রহস্য হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সৈয়দপুর গ্রামের মানুষের মধ্যে ভয় এবং আতংঙ্ক  বিরাজ করছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে আত্নহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে কিভাবে ব্যবসায়ী নুর আলম মারা গেছেন। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

ইংল্যান্ডে অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান

ডেঙ্গুর হটস্পট পিরোজপুর,প্রতিরোধে মাঠে জেলা পরিষদ

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান