ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জমি সংক্রান্ত বিরোধে ১০ বছরের শিশু নির্যাতন, থানায় অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ৩:৬

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ১০ বছরের এক শিশু সহ একই পরিবারের ৪ জনকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহজাহান এর বিরোদ্ধে। এ সময় গুরুতর আহত অবস্থায় ২জনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২১ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এসআই নিউটন মৃধা। এর আগে গত শনিবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের আমতা গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার আমতা ইউনিয়নের আমতা গ্রামের চাঁন মিয়ার ছেলে শাহজাহান (৪০), শাহজাহান মিয়ার স্ত্রী রুপালী (৩৫), মৃত গেন্দু মিয়ার ছেলে চাঁন মিয়া(৬০) ও চাঁন মিয়ার স্ত্রী জরিনা বেগম (৫০)।
ভুক্তভোগী পারুল আক্তার বলেন, আমরা চাচাতো বোনেরা মিলে বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তখন পাশের বাড়ির রুপালী আক্তার নামে এক মহিলা আমার চাচাতো বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার একটু পরেই পারুলদের বাড়ির সামনে রাস্তা দিয়ে আমার ১০ বছরে মেয়ে আমার আব্বাকে ডাকতে যাইতেছে আইসক্রীম খাওয়ার জন্য। তখন শাহজাহান ও পারুল আক্তার আমার মেয়েকে ধরে ইচ্ছে মতো মারধর করছে। চড় থাপ্পড় দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ফুলিয়ে ফেলেছে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলে আমার মা জিজ্ঞেস করে কি হইছে। তখন আমার মেয়ে বলে ঐ বাড়ির মহিলা আমারে মারছে। তারপর ওদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার মা ও আমার ভাইকে মারধর করে। এসময় আমার মায়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
শাহজাহানদের সাথে পূর্ব শত্রুতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পারুল আক্তার বলেন আমাদের বাড়ির জমি নিয়ে অনেক দিন ধরে সমস্যা। মাঝেমধ্যেই আমাদের সাথে জমি নিয়ে ঝগড়া করে। এরআগে এলাকার মাতাব্বরা বসে মিমাংসা করে সিমানা দিয়ে দেয়। কিন্তু ওরা সিমানা ভেঙে ফেলে।
এসআই নিউটন মৃধা বলেন, মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত