ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাসিক নির্বাচনে অংশ নিলে বিএনপি করার সুযোগ থাকবে না : মিজানুর রহমান মিনু


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ৪:৩৬
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন,আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশগ্রহণ করলে তাদের দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। তাকে আর বিএনপির রাজনীতি করার সুযোগ দেয়া হবে না।
 
রোববার সকালে নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মহানগর বিএনপির কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মিজানুর রহমান মিনু।
 
তিনি বলেন,বর্তমান সরকার ও নির্বাচনের কমিশনের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই নির্বাচন ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন হবে। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন এবং এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন নিশ্চিত করা হবে।
 
তিনি আরও বলেন,গত ১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুরের জনসভা শেষ করে বাড়িতে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এভাবে বিনা করণে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। গ্রেপ্তার সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করের বিএনপির এই কেন্দ্রীয় নেতা ।
 
সংবাদ সম্মেলনে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,বিএনপির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন,রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা,জেলা বিএনপির আহ্বয়ক আবু সাইদ চাঁদ,নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ