রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ পালিত
"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ দিন ব্যাপি ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎ চন্দ্র, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ,প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা। সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপজেলার ৮ ইউনিয়নের ৫ টি ভূমি অফিসের আওতায় পাঁচ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ভূমি অফিসের সামনে সাত দিনের জন্য ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে হেল্প ডেক্স এর শুভ উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied