কক্সবাজারে বিএনপির ১২ নেতাকে আজীবন বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে কক্সবাজার জেলা বিএনপির মৎস্যজীবি দল, যুব দল ও মহিলা দলসহ বিএনপির ১২ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
সোমবার ২২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ২১ মে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কক্সবাজার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় ১২ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত ১২ নেতারা হলেন– কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, জেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার বকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য আক্তার কামাল আজাদ, শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক জাহেদা আক্তার, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন শাহেদ, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু, শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রিয়াদ।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যাঁরা নির্বাচনে অংশগ্রহণ করছেন বা প্রচারণা চালাচ্ছেস তাঁদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দেয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে কাজ করায় ১২ জন নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম
মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন
ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন
ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত
সাব্বির হত্যা মামলার দুই আসমাী ঢাকায় গ্রেফতার
মধুখালীতে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করায় ব্যবসায়ীকে জরিমানা
ইয়াবাসহ মাদক কারবারি আটক এক বছরের কারাদন্ড
Link Copied