আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে নিজ অর্থায়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। শনিবার (৩১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এসব সিলিন্ডার সংশিষ্টদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এসব সিলিন্ডার একটি পৌরসভার ও পাঁচটি ইউনিয়নবাসীর বিনামূল্যে সেবাদানের জন্য দেয়া হয়েছে। মন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল ব্রাহ্মণাবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহর কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবু কাউছার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বলেন, আইনমন্ত্রী একজন মানবিক মানুষ। করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষদের যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন।
সিভিল সার্জন এজন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার। মন্ত্রীর এ উপহার বহু মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied