ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৩-৫-২০২৩ দুপুর ২:১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। সোমবার (২২ মে) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৌর শহর চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক,মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি,ভাইস চেয়ারম্যান সোহেল রানা,রমজান আলী।
 
এ ছাড়াও সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত বসাক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির