পদ্মা ব্যাংক
লক্ষ্মী বাজারে অষ্টম উপশাখার উদ্বোধন
এক সময়কার “মিঞা সাহেব ময়দান” বর্তমানে লক্ষ্মী বাজার নামে পরিচিত পুরান ঢাকার জনবহুল ঐতিহাসিক এলাকায় উপ-শাখা উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অবস্থিত। শুধু তাই নয় এর পাশেই আছে ধোলাই খাল, যা কারিগরি প্রতিষ্ঠান গুলোর জন্য বিখ্যাত। এই এলাকার ব্যবসায়িদের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই লক্ষ্মী বাজার উপ-শাখার কার্যক্রম শুরু করল পদ্মা ব্যাংক। ইমামগঞ্জ শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এ নিয়ে পদ্মা ব্যাংকের অষ্টম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। তিনি বলেন, “বদলে যাও বদলে দাও, বদলে যাবে পদ্মা ব্যাংক”-স্লোগানকে সামনে রেখে কাজ করছি আমরা। অভিজ্ঞ ও দক্ষ এক পরিচালনা পর্ষদের নেতৃত্বে, সুশান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে চলেছে কর্মঠ ও একনিষ্ঠ কর্মীরা। গ্রাহকরাই আমাদের প্রেরণা। আর তাই গ্রাহকদের আধুনিক ও মানসম্পন্ন সেবা দিতেই উপশাখা বাড়িয়ে চলেছি আমরা”।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম