সিংড়ায় ডাকাতির সময় পল্লী বিদ্যুৎ এর পরিচালকসহ গ্রেফতার ৩
নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া পৌরসভার বালুভরা এলাকার মো. ওবাইদুর রহমান রতনের ছেলে ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক-২ ইশতিয়াক আহমেদ রিজভী (২৮), একই এলাকার মো. আল-আমিনের ছেলে বাধন হোসেন (২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (১৯)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা পাকা রাস্তার ওপর দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থাকা ১টি রামদা, ১টি কাঠের লাঠি ও ১টি সাবল জব্দ করা হয়।রাতেই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বাদী হয়ে ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ ধারায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি একই স্থানে ডাকাতির শিকার একজন ভূক্তভোগী গ্রেপ্তারকৃত রিজভী ও ফারুককে সনাক্ত করেছে। তারা আগেও সেখানে ডাকাতি করেছে। গ্রেপ্তারকৃতদের মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ
Link Copied