ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মেসি ফিরলে বার্সার আয় বাড়বে ২৬৮৩ কোটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ১২:৫১

লিওনেল মেসি বার্সায় ফিরলে কাতালানদেরই লাভ। কেননা তাঁর সঙ্গে জড়িয়ে আছে ক্লাবটির আয়ের একাধিক খাত। স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, মেসি বার্সায় পা রাখার পর তরতর করে তাদের আয় বাড়তে পারে বছরে ২৩০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬৮৩ কোটি টাকার বেশি।

পত্রিকাটির দাবি, মেসি ফেরার সঙ্গে নতুন নতুন স্পন্সর পাবে বার্সা। আর সেই খাত থেকে ক্লাবটি আয় করতে পারে ১৫০ মিলিয়ন ইউরো। পাশাপাশি টিকিট বিক্রি করে আয় করতে পারবে ৮০ মিলিয়ন ইউরোর মতো। যেখানে মেসিকে যদি ২৫ মিলিয়ন করেও দেয় তারা। আনুষঙ্গিক আরও খরচাদি বাদ দিয়েও ১০০ মিলিয়ন ইউরো লাভ করতে পারবে লা লিগার ক্লাবটি।

এরই মধ্যে বার্সা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মেসিকে ফিরিয়ে আনতে। যদিও সৌদির ক্লাব আল হিলাল থেকে ৫০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব মেসির টেবিলে। কিন্তু মেসি এবং তাঁর বাবা ও ব্যক্তিগত এজেন্ট হের্হে মেসি চাচ্ছেন না এখনই সৌদিযাত্রা করতে। আরও বছরখানেক ইউরোপে থাকতে চান মেসি। তাই তাঁদেরও প্রথম পছন্দ বার্সা। সে ক্ষেত্রে আর্থিক সুযোগ-সুবিধা কম হলেও মেসিকে পরের মৌসুমে ক্যাম্প ন্যুতে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

প্যারিসে খুব একটা ভালো নেই মেসি। প্রথম মৌসুমে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে লড়াই করতে হয়। পরের মৌসুমে খানিকটা আলো ছড়ালেও পিএসজি যেতে পারেনি তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এবারও তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে কাটা পড়ে দ্রুত, যা নিয়ে দলটির উচ্চ মহলে তীব্র ক্ষোভ। এর মধ্যে দলের শৃঙ্খলা ভেঙে সৌদিতে যান মেসি। যার জন্য তাঁকে শাস্তিও ভোগ করতে হয়। সেখান থেকে ফিরে মাঠে নামলেও চুক্তি নবায়নের কোনো আভাস নেই।

এমএসএম / এমএসএম

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...