এলপিএলে সাকিব, অন্যদের অপেক্ষা
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের আগের মতো আর ডাকা হয় না। মূলত জাতীয় দলের খেলা থাকা এবং বিসিবি ক্রিকেটারদের বেশিরভাগ ক্ষেত্রে ছাড়পত্র না দেওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে একটু দূরত্ব যে তৈরি হয়েছিল, তা ভালো করে বোঝা গেছে গত বিপিএলে। দেশটির ক্রিকেটাররা বিপিএলের নিলামে অংশ নিলেও পরে খেলার জন্য ছাড়পত্র পাননি বোর্ড থেকে।
এবার তাই বিসিবি হয়তো লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্রিকেটারদের ছাড়পত্র দিতে সম্মত হয়েছে। সে কারণে কিনা গল গ্ল্যাডিটরস সরাসরি সাইন করিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার সাকিব আল হাসানকে।
যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্কটল্যান্ড থেকে ফোনে জানান, সাকিবের এলপিএলে যোগ দেওয়ার বিষয়ে অবগত নন তিনি। গতকাল বিসিবিতে খোঁজ নিয়ে জানা গেছে, এসএলসি এলপিএলের স্লট জানিয়েছে। ৩১ জুলাই থেকে ২২ আগস্ট হবে এলপিএল টি২০ লিগ। এ সময় সাকিব-মিরাজদের কোনো আন্তর্জাতিক খেলা নেই। বৃষ্টি মৌসুম হওয়ায় ঘরোয়া ক্রিকেটও থাকবে না। এবার তাই বাংলাদেশি ক্রিকেটাররা এলপিএলে ছাড়পত্র পেতে পারেন।
এমএসএম / এমএসএম
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ