ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনায় জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়ি গ্রেফতার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:২২

খুলনা মহানগরীর হরিণটানা থানার পিঁপড়ামারী গ্রামে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) এ ঘটনায় মামলা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জুলাই) রাতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হরিণটানার পিঁপড়ামারী এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫), দাকোপের বটবুনিয়ার মৃত হরিপদ রায়ের ছেলে সঞ্জয় রায় (৪০), পাইকগাছার পশ্চিম দিঘা গ্রামের মৃত রমাকান্ত সানার ছেলে বিশ্বজিৎ সানা (৩৬), হরিণটানার পিঁপড়ামারীর মৃত খলিল শেখের ছেলে মো. বেল্লাল শেখ (৪০) এবং কয়রার কালিকাপুরের মো. গনি সরদারের ছেলে মো. কামাল সরদার (৩৫)।

তাদের হরিণটানা থানার পিঁপড়ামারী গ্রামের মো. সাদ্দাম হোসেনের ঘর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এক সেট তাস, একটি বসার চট (প্লাস্টিকের বস্তার তৈরি) এবং ৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি