ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অবসর নিয়ে এখনই মাথাব্যথা চান না ধোনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২৩ দুপুর ৪:১৭

দশমবারের মতো চেন্নাই সুপার কিংসকে আইপিএলের ফাইনালে তুলেছেন এমএস ধোনি। মঙ্গলবার গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনালে পা রাখার পরই প্রথাগত প্রশ্নের মুখোমুখি হলেন ভারতকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ধোনি। 

‘অবসর নিচ্ছেন কবে? আগামী মৌসুমেও খেলবেন?’এই প্রশ্নের খুব সরল উত্তর দিয়েছেন ৪১ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মাহি, ‘ডিসেম্বরে একটা মিনি আইপিএল নিলাম আছে। তার মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে সময় আছে। অবসরের কথা ভেবে এখন কেন মাথাব্যথা করবো?’ 

হাঁটুর ইনজুরি নিয়ে আইপিএলের পুরো মৌসুম খেললেন ধোনি। কোন ম্যাচ মিস করেননি তিনি। রানিং বিটুইন দ্য উইকেটে ভুগতে হয়েছে তার। ইনজুরির কারণে ব্যাটিং অবদান রাখতে পারেননি। তবে অধিনায়ক ধোনি তো অনন্য। এবারের আসরেও তা দেখিয়েছেন। 

কোয়ালিফায়ারসহ কিছু ম্যাচে বারবার ফিল্ডিং পরিবর্তন করেছেন তিনি। তার নেতৃত্বে খেলা কঠিন বলেও মন্তব্য করেছেন, ‘উইকেট-কন্ডিশন দেখেছেন আপনারা। সেভাবেই সমন্বয় করে ফিল্ডিং সেট করতে হয়েছে। আমি অধিনায়ক হিসেবে বিরক্তিকর হতে পারি। কারণ এক বল পরপর ফিল্ডিং পরিবর্তন করি আমি। ফিল্ডারদের সব সময় আমার দিকে নজর রাখতে হয়। কারণ প্রতি দুই-তিন বল পরেই আমি বলছি, “দুই ফিট ডানে আসুন, দুই ফিট বাঁয়ে যান।” 

ধোনি জানিয়েছেন, ক্রিকেট থেকে অবসর নিলে তিনি চেন্নাই দলের আশপাশে বসে থাকবেন। তিনি চেন্নাইয়েরই থাকবেন, ‘আমি সবসময় চেন্নাইয়ের থাকবো। খেলি কিংবা আশ পাশে কোথাও বসে থাকি। আমি এখনও জানি না। সত্যি বলতে এটা খুব চাপের। আমি চার মাস বাড়ির বাহিরে। ৩১ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়েছি। ২-৩ মার্চ অনুশীলন শুরু করেছি। এটা অনেক কিছু নিয়ে নেয়। তবে চিন্তা-ভাবনার জন্য আমার হাতে সময় আছে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে