গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশীপ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ইন্টার্নশীপ সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুরে শেষ হয়। সেখানে মেডিসিন সংক্রান্ত সেমিনারও অনুষ্ঠিত হয় এবং অনুষদের ৫ম ব্যাচের ৩৯ জন শিক্ষার্থীর ইন্টার্নশীপ শেষে সার্টিফিকেটও প্রদান করা হয়।
৫ম ব্যাচের শিক্ষার্থী রিন্টু কুমার দাস কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আমরাই প্রথম যারা দেশের বাইরে ইন্টার্নশীপ করার সুযোগ পাই, যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ও গর্বের বিষয়। প্রশাসনের কর্তব্যপরায়ণতার কারণে আমরা খুব সহজে বিশ্ববিদ্যালয় থেকে NOC টা পেয়েছি যা আমাদের নেপালে যাওয়াটা সহজ করেছে। তাই আমি আমাদের ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে অনুষদকে ২ বছরের যে শর্তসমূহ দেওয়া হয়েছে তা সময়মতো পূরণ করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে অপসেনিন ফার্মাসিউটিকেলস এর এসিসট্যান্ট সেলস ম্যানেজার গোলাম মোরশেদ মামুন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সাথে আমাদের সুসম্পর্ক আছে এবং সেটা অব্যাহত থাকবে। আমরা এখানকার শিক্ষার্থীদের ফ্যাক্টরি ভিজিটের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো।এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার জন্য দোয়া চেয়ে বলেন, আমাদের এই অনুষদ খোলার বিষয়ে তার অবদান অনেক। ভেটেরিনারির শিক্ষার্থীরা এখানকার সবচেয়ে ভালো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী। তারা নেপাল থেকে ইন্টার্নশীপ শেষ করে আসলো যা খুবই ভালো একটা বিষয়। সেখানে ইন্টার্নশীপ করার সুযোগ যারা করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। তখন উক্ত অনুষদের শিক্ষার্থীদের আসন সংখ্যা ৫০-১০০ তে উন্নিত করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে কিছু প্রয়োজনীয়তা অনুভব করছি এবং সেই প্রয়োজনীয় দিক পুরণের জন্যই ইন্টার্নশীপ শেষে সার্টিফিকেট দেওয়ার সিন্ধান্ত নিয়েছি। বাইরের দেশ থেকে ইন্টার্নশীপ করা শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ অর্জন।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের আসন সংখ্যা ৫০, এটা ১০০ তে উন্নিত করা হচ্ছে। যদি আসন সংখ্যা ১০০ করা হয় তাহলে ন্যূনতম ৩০ জন শিক্ষক দেওয়ার দাবিও জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি শিক্ষা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। তবে প্রতিষ্ঠার মাত্র দেড় বছরেই ভেটেরিনারি শিক্ষার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করতে পারায় বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে ইউজিসি আসন সংখ্যা ২৫ থেকে ৫০-এ উন্নীত করে। ইতিমধ্যে চারটি ব্যাচ সফলতার সাথে পাশ করেছে এবং ষোলোতম ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত