ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীতে ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ১২:৪৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) বিশেষ অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ মে) বিকেলে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার  ০৭ নং ফুলতলা ইউনিয়নের বিরনতলা গ্রামে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে ফেনসিডিল সহ  আটক করা হয়।

এসময় আজাদ মিয়ার বসতঘরে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরবর্তীতে আজাদের দেয়া তথ্য মতে পুর্ব বটলী গ্রামে পলাতক এক আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে আরও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসআই ইফতেখার জানান, জুড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী পূর্ব বটলী গ্রামের ২/৩ জন লোক ভারত থেকে এই ফেনসিডিল এনে বিক্রি করে বলে আটককৃত আজাদ মিয়া জানিয়েছে। আমরা বাকীদের গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনায় আজাদ মিয়াসহ পলাতক ২ ব্যক্তির বিরুদ্ধে জুড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন ডিবির অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার