ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

না ফেরার দেশে রত্নগর্ভা মা নূরজাহান মযহার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ৩:৪৮

বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মযহারুল ইসলামের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নূর জাহান মযহার (৯১) করোনায় আক্রান্ত হয়ে শনিবার (৩ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী শোভন ইসলাম ও আমেরিকার মেরিস্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ছন্দা ইসলামের মা।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফ সিদ্দিকী বিটু এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার বাদ আসর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর ও গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে জানাজা শেষে শক্তিপুর ড. মযহারুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।

এদিকে, এদিন সকালে এ মৃত্যুর খবর এসে পৌ‍ঁছলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই শাহজাদপুরের সাধারণ মানুষসহ নেতাকর্মীরা তার শক্তিপুরের বাসভবনে ভিড় জমান।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা