ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনকে অমান্য করে ফসলি জমিতে পুকুর খনন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৩ দুপুর ৩:৪৯

নওগাঁর মান্দায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বোরো ফসলের জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি। প্রভাবশালী ব্যক্তি উপজেলার ভারশোঁ ইউপির মোবারক হোসেনের ছেলে আল মামুন তুহিন।

স্হানীয় প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাতের আধারে, ফসলি জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।পুকুর খননের ফলে বিপাকে পড়ছেন পার্শ্ববর্তী বোরো ফসলের জমি মালিকেরা। শুধু তাই নয়, শ্রেণী পরিবর্তন হয়ে ধানী জমি পরিনত হচ্ছে পুকুরে। সরেজমিনে গেলে দেখাগেছে, উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর  মৌজার বাঁকাপুর বিলের মাঝখানে  ৯ বিঘা বোরো ফসলের জমিতে এক্সকাভেটর (ভেকু) মেশিন বসিয়ে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন। 


স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা এসে পুকুর খননের জন্য নিষেধ করলেও জমির মালিক প্রশাসনের কথা কোন কর্ণপাত না করে রাতের বেলা পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয়রা আরো জানান, পুকুর খনন  হলে পার্শ্ববর্তী জমি মালিকেরা পড়বেন চরম বিপাকে। পুকুর খননের পর ব্যাহত হবে পার্শ্ববর্তী জমির ফসল উৎপাদন। অন্যদিকে বর্ষাকালে উন্মুক্ত জলাশয়ের মাছ এসে বাসা বাঁধবে বদ্ধ জলাশয়ে। এতে বিড়ম্বনার শিকার হবে মৎস্যজীবীরা। এজন্য স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা পুকুর খনন বন্ধের দাবী জানিয়েছেন। পুকুর খননের এব্যাপারে জমির মালিক আল মামুন তুহিন বলেন, এক ফসলি জমি এজন্য পুকুর খনন করছি। আপনাদের এব্যাপারে কিছু করার দরকার নেই। আপনি ভাঁরশো ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দেখা করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি জানান, ফসলি জমিতে পুকুর খনন করলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬