প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নোয়াখালীতে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালীর সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এস.এম মোসলে উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে আগামী ১২ জুন স্বশরীরে আসামি হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গুলজার আহমেদ জুয়েল ও মামলার বাদী পক্ষের আইনজীবী পি.এম হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করে তারা বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ধন্ড বিধি আইনের ৫০০/ ৫০৬ এর (২) ধারায় আদালতে মামলা করা হয়েছে।
মামলার এজাহার ও বাদী ফজলে রাব্বি রবনার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ মে) পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাইতে হবে বলে হত্যার হুমকি দেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। মামলার বাদী শেখ হাসিনার একজন কর্মি হিসেবে বিষয়টি মেনে না নিতে পেরে সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন