ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিআরটিএ'র দুর্নীতি বন্ধে চট্টগ্রামে সংবাদ সম্মেলন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৫-২০২৩ বিকাল ৬:৪৬
 বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রাম অফিসে মালিক চালকদের হয়রানি ও অফিসারদের দূর্নীতি বন্ধসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম পিকআপ, সিএনজি, টেম্পু ও পণ্য পরিবহণ মালিক চালক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে নগরীর আকবর শাহ এলাকায় সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়েছে।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আরো বলেন, 
টো মামলা পস মেশিনে বন্ধ করা এবং সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা ও রেকার ভাড়া ৭৫০ টাকা আদায়, পিকআপ ও পণ্য পরিবহন গাড়ির মালামাল রাস্তায় উঠানামা করার সময় নো-পার্কিং মামলা বা টো মামলা না দেয়া,  যে কোনো গাড়ি টো হলে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সর্বনিম্ন একটা ধারায় জরিমানা ধার্য করা, কাগজপত্র দেখার নামে জেলা হাইওয়ে ও মেট্রো এলাকায় পুলিশি হয়রানি না করা, যেখানে সেখানে স্পিড ব্রেকার না দেওয়ার আহবান জানান।
 
চট্টগ্রাম পিকআপ সিএনজি টেম্পু ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের পক্ষে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অলি উদ্দিন হাওলাদার,  সহসভাপতি কালিম শেখ, চট্টগ্রাম বেবি টেক্সি সিএনজি মালিক সমিতির সভাপতি তানবির,   বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি  নুরুল ইসলাম প্রমূখ। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার