নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশকে ঘিরে গ্রেফতার ৬
২৭ মে বিকেলে নোয়াখালীর জেলা শহরে বিএনপির বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে পুলিশ গ্রেফতারের মাধ্যমে নেতাকর্মিদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মি আলা উদ্দিন ভুঁইয়া, মো. নোমান, দুলাল, সজিব ও নূর উদ্দিন।
শুক্রবার (২৬ মে) জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সহ বিএনপির ৬ নেতাকর্মিকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি বলেন, সরকার পুলিশের মাধ্যমে আতঙ্ক তৈরী করে সমাবেশকে বানচাল করতে চায়। সমাবেশকে ঘিরে আমাদের অনেক নেতাকর্মিকে গ্রেফতার করেছে। সঠিক তথ্য যাচাই বাচাই করে আমরা পরে জানাবো। তবে গ্রেফতারের সংখ্যা বাড়বে বলেও মন্তব্য করেন এই নেতা।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। জানা যায়, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহরে মাইজদীতে শনিবার (২৭ মে) বিকেলে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন