দেবীগঞ্জে লাখ টাকা মূল্যের হেরোইনসহ নারী গ্রেফতার
পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৭ মে) সকাল ১১টায় পঞ্চগড়গামী একটি বাস থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর নাম লাভলী রানী সাহা। সে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগঞ্জ এলাকার সতীশ চন্দ্র সাহা ওরফে কলেজের স্ত্রী।
দেবীগঞ্জ থানা সূত্র জানায়, বহিরাগত এক নারী হেরোইন বহনের জন্য দেবীগঞ্জে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল চৌরাস্তা সংলগ্ন পঞ্চগড় বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাধন পরিবহন নামে একটি বাসে অভিযান পরিচালনা করেন। এইসময় লাভলী রানী সাহার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত