ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হাকালুকি হাওরে ১৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৫-২০২৩ দুপুর ৪:৫৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অভিযান পরিচালনা ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়েছে। শনিবার (২৭ মে) উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান হাকালুকি হাওরে অভিযান পরিচালনা করে এ অবৈধ জাল জব্দ করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলা  মৎস্য অফিসের বাস্তবায়নে  উপজেলার হাকালুকি হাওরে উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান অভিযান  পরিচালনা করেন। অভিযান পরিচালনা শেষে ৭০ হাজার  টাকা মূল্যের ১৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে  উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও অভিযানে ১০ টি চায়না ম্যাজিক জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
অভিযানে জুড়ী থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, আজকের অভিযানে ৭০ হাজার টাকা মূল্যের ১৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ টি  চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়েছে। পরে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। হাকালুকি হাওরের মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার