ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৪৭

 পঞ্চগড়ের দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় দেবীগঞ্জ কলেজের অনার্স ভবনের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সমিতির সহ সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মিনারা সুলতানার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলার পাঁচ উপজেলা থেকে সমিতির সদস্যগণ অংশ নেন।

সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: আসাদুদ্দৌলা জানান, ২০১২ সালে রসায়ন শিক্ষক সমিতি যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে সমিতির সদস্যগণ বিজ্ঞানের অন্যতম শাখা রসায়নের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝ থেকে রসায়ন ভীতি দূরীকরণ, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের যথার্থ মূল্যায়ণ, সামজিক ভাবে বিজ্ঞানের সচেতনতা সৃষ্টি করা, শিক্ষার্থীদের মাঝে রসায়ন বৃত্তির প্রচলনের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জেলার ২৩ কলেজের ২৬ জন সদস্য নিয়ে ২০১২ সালে এই রসায়ন শিক্ষক সমিতি গঠন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার