ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

যমুনা অয়েল এর সিবিএ নেতা এয়াকুবকে  ফাঁসাতে মরিয়া একটি চক্র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৫-২০২৩ বিকাল ৫:৫৩

যমুনা অয়েল কোম্পানির কর্মচারীকে মারধর এবং প্রকাশ্যে হত্যার হুমকি ধমকির অভিযোগে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর সাবেক সিবিএ নেতা ইফতেখার কামাল খানের বিরুদ্ধে গত ১৫ মে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করেছেন যমুনা অয়েল সিবিএ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কাস ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব। মামলাটি করার পর সাবেক সিবিএ নেতা ইফতেখার কামাল খানের নেতৃত্বে বিএনপি-জামায়ত চক্রের একটি গ্রুপ সিবিএ নেতা এয়াকুবের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্ঠা করে আসছে। ইফতেখার কামাল খানের চক্রান্তের বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে প্রকাশ্য প্রমানিত হয়েছে। ফেইস বুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিবিএ নেতা এয়াকুবের চরিত্রহনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার পাশাপাশি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক সিবিএ নেতা ইফতেখার কামাল খানের চাকুরী চলে গেলেও মাঝে মধ্যে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 
  সাবেক সিবিএ নেতা ইফতেখার কামাল খানসহ সিবিএ নেতা এয়াকুবের বাসায় হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায়  জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা। যমুনা অয়েল সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব অভিযোগ করেন, শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগে যমুনা অয়েল কোম্পানী থেকে চাকুরীচ্যুত কর্মচারী ইফতেখার কামাল খান দীর্ঘদিন যাবত তাকে নানা ভাবে হুমকী ধমকী দিয়ে আসছে এবং মিথ্যা মামলা ও বিভিন্ন সরকারী সংস্থায় বেনামী ভূয়া অভিযোগ করে হয়রানি করে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ১০ মে নগরীর দামপাড়া হাইলেভেল রোডস্থ মানারাত ইদ্রিস প্যালেস এর তার বাসভবনের নিচ তলায় ইফতেখার কামাল খানের নেতৃত্বে ৫/৬ জন অজ্ঞাত ব্যাক্তি অনধিকার প্রবেশ করে শ্রমিক নেতা এয়াকুবকে খুঁজতে থাকে। যা সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। তারা এয়াকুবকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার অফিস কর্মচারী মোঃ ফারুক এবং ড্রাইভার মো. ফজুকে বাসার বাইরে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ড্রাইভার ফজু গুরুতর জখম হয়। এই সময় শ্রমিক নেতা মুহাম্মদ এয়াকুব অফিসের কাজে ঢাকায় ছিলেন। তিনি ঢাকা থেকে ফিরে এসে গতকাল ১৫ মে খুলশী থানায় ইফতেখার কামাল খান ও আবদুল হামিদকে আসামী করে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে উক্ত মামলাটি করেন। খুলশী থানায় এস.আই দিপলু কুমার বড়ুয়া মামলাটি তদন্ত করছেন। এ বিষয়ে সিবিএ নেতা এয়াকুব জানান, আমার বাসায় এসে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং হামলা চালিয়েছে ইফতেখার কামাল খানসহ একটি সন্ত্রাসী বাহিনী। আমি মামলা করার পর একটি চক্র আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছে। আমি ব্যাংক লোন নিয়ে বাড়ি কিনছি অথচ এখনো লোন পরিশোধ শেষ হয়নি।এটা নিয়ে পর্যন্ত অপপ্রচার করে আমার মানহানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য  সাবেক সিবিএ ইফতেখার কামাল খানের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান