খালিয়াজুরীতে অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোণার খারিয়াজুরী উপজেলায় এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৮ মে) সকালের দিকে উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশে একটি গাছের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, আনুমানিক সকাল ৬টার দিকে অজ্ঞাত মহিলার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। স্থানীয়দের অনেকে বলছে ওই মহিলা মাঝে মধ্যে গাছে নিচে বসে থাকতো। আবার কেউ কেউ বলছে পাগল প্রকৃতির মহিলা ছিল। তবে ওই মহিলার পরিচয় সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু জানে না।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম অজ্ঞাত মহিলার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনস্থলে এসেছেন। মৃতের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উম্মোচনে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ধনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে দেড় লাখ টাকা জরিমানা
গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পিরোজপুরের কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি গ্রামে বৃদ্ধের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ
Link Copied