মান্দায় একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ
নওগাঁর মান্দায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠান থেকে সরকারি সুযোগ সুবিধা ও বেতন- ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার নুরুল্যাবাদ ইউপির ৯ নং ওযার্ড সদস্য ও চকহরি নারায়ণ দাখিল মাদরাসা ও সংযুক্ত (এসএসসি)ভোকেশনালের ড্রেসমেকিং ল্যাব সহকারী।
এঘটনায় গত ২৪ মে উপজেলার চকহরি নারায়ণ গ্রামে ইয়াছিন আলী প্রামানিকের ছেলে সিদ্দিকুর রহমান ওই ইউপি সদস্যের বিরুদ্ধে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ২০০৩ সালের ১ লা মার্চ থেকে চকহরি নারায়ণ দাখিল মাদরাসা ও (সংযুক্ত) ভোকেশনালের ড্রেসমেকিং ল্যাব সহকারি পদে দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব পালন সময়ে ২০১৬ সালে ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেন। নিয়মনুযায়ী প্রতিষ্ঠান থেকে অনুমতি পত্র নেওয়া অবশ্যক। কিন্তু তিনি নিয়ম কে তোয়াক্কা না করে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি জয়লাভ করেন। তখন থেকে অদ্যবধি তিনি ইউনিয়ন পরিষদ ও ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে বেতন ও সম্মানি ভাতা উত্তোলন করে আসছেন।
একই সাথে একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ফাঁকি দিয়ে বেতন উত্তোলন করে যাচ্ছেন। ইতিপূর্বে শিক্ষা সংশিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে গিয়ে তাকে প্রতিষ্ঠানে পায়নি বলে অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগে আরোও উল্লেখ করেন, ইউপি সদস্য মাদরাসা সুপারিনটেডেন্ট আব্দুল মান্নানের সঙ্গে যোগসাজস করে তারিখ বিহীন ছুটির আবেদন জমা দিয়ে ইচ্ছামত ঘুরে বেড়ান।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, অনেক জনপ্রতিনিধি একই সাথে বেতন ও সম্মানিভাতা ভোগ করছেন।চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায়নের জন্যে তার ছোট ছেলে সিদ্দিকুর রহমান পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ জানান, এখনো এব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার
রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
Link Copied