উত্তরখানে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর উত্তরখানের বাবুর্চির মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে আব্দুস সামাদ (৫০) ও মধু (৪৩) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে দুজনের মরাদহ উদ্ধার করে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, সকাল ১০টার দিকে খবর পাই উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। বিষাক্ত গ্যাসের কারণে তারা আর ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, দুই শ্রমিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা