গাজীপুরে বিদেশি পিস্তলসহ ৩ ডাকাত গ্রেফতার
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। তাদের কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল, দুটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুর বেলাবো সিকদারবাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর (২৪), নরসিংদীর মাধবদী থানার ভগীররথপুর এলাকার মৃত নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২৩) এবং একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৭)।
গাজীপুর গোয়েন্দা পুলিশ আরো জানায়, কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসযোগে টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় শুক্রবার রাত সোয়া ২টার দিকে কালীগঞ্জ থানাধীন গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে পৌঁছলে ১০-১২ জনের একদল ডাকাত রাস্তার ওপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে এবং টর্চলাইট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে টহল মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। তখন পুলিশ মাইক্রোবাস থেকে নামলে ডাকাত দলের সদস্যরা পোশাক দেখে পুলিশ চিনতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied