ফাইনালে বৃষ্টির সম্ভাবনা, বল মাঠে না গড়ালে যারা চ্যাম্পিয়ন হবে
আইপিএলের ১৬ তম আসরের শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান শিরোপাধারী গুজরাট টাইটান্স। হাই-ভোল্টেজ ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে সব ভেস্তে দিতে পারে বৃষ্টি। ফাইনালের আগে আহমেদাবাদের আকাশে বৃষ্টির ঘনঘটা। আবহাওয়ার পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে।
আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের আবহাওয়া সকালের দিকে খুব ভালো এবং রৌদ্রোজ্জ্বল থাকবে, কিন্তু সন্ধ্যা নাগাদ আবহাওয়ার মেজাজ বদলে যাবে এবং কালো মেঘে ঢেকে যাবে। বলা হচ্ছে সন্ধ্যায় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
গত বছর আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এই বছর তা রাখা হয়নি। এমন পরিস্থিতিতে আজকের ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
ফাইনাল শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে
আইপিএল ২০২৩-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে, গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল, চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। বৃষ্টিতে যদি পুরো ম্যাচ ভেস্তে যায় তবে এমন পরিস্থিতিতে গুজরাট টাইটান্সকে বিজয়ী দল বলে ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র্যাভেনার জার্সিতে
ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর
‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘ডিফেন্সিভ চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’
কেইনের নৈপুণ্য ম্লান করে শেষ মুহূর্তে আর্সেনালকে বাঁচালেন রাইস
এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’
বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি