কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত
পঞ্চগড়ে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের কমিটি অনুমোদনের ৫ দিন পরই তা স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার (২৫ মে) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত ২০ মে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ, রেজি: নং-২০০২ এর দেবীগঞ্জ উপজেলা শাখার ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলী। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে।
এর ৫ দিন পর গত বৃহস্পতিবার (২৫ মে) নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। শনিবার (২৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি স্থগিতের বিষয়টি প্রকাশ পেলে বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, সম্প্রতি একই সংগঠনের পৃষ্ঠপোষকতায় র্যাফেল ড্র অনুষ্ঠিত (০১ মে) হওয়ার কথা ছিল। কিন্তু ড্র এর দিন প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়। এতে লটারির টিকিট ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হন।
কমিটির কার্যক্রম স্থগিতের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করে বলা হয়, র্যাফেল ড্র অনুষ্ঠিত না হওয়ায় টিকিট ক্রেতাগণ কেন্দ্রীয় কমিটির নিকট অভিযোগ করেছেন। সেই সাথে অর্থ আত্মসাতের অভিযোগ এনে বিভিন্ন গোয়ান্দা সংস্থা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
উল্লেখ্য, বিদায়ী কমিটিতে সভাপতি হিসেবে তায়বুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব পালনকালে এই র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। ২৫ এপ্রিল-৩০ এপ্রিল পর্যন্ত লটারির টিকিট বিক্রি করা হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়।
তবে এই বিষয়ে কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট কেউ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত