ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাবি'র ভর্তি পরীক্ষা চলাকালীন যানবাহন চলাচলের নির্দেশণা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ৩:৫৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৯, ৩০ ও ৩১ মে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা চলাকালীন যানবাহন চলাচলের নির্দেশনাবলি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আসাবুল হক। রবিবার (২৮ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিযেছেন। 
 
নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষা চলাকালীন দিনগুলোতে (২৯, ৩০ ও ৩১ মে) সকাল ৭:১৫ মিনিটে স্ব-স্ব স্থান হতে বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে ও বিকাল ৫:১৫ মিনিটে এবং ৩১/০৫/২০২৩ তারিখ দুপুর ২:৪৫ মিনিটে ক্যাম্পাস হতে ছেড়ে যাবে। কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করা ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যানবাহনসমূহ মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে। কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে (মন্নুজান হল→বেগম খালেদা জিয়া হল—স্যার
জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন—তুত বাগান) সংলগ্ন রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা শিথিলযোগ্য। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে। ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সকাল ৮:০০ টায় একাডেমিক ভবনগুলোর গেট খুলে দেওয়া হবে। সকাল ৭:৩০ মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর দিকে ব্যক্তিগত গাড়ি, মোটর-সাইকেল এবং অটোরিক্সাসহ কোনো প্রকার যানবাহন প্রবেশ করবে না। উল্লেখ্য যে, পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহৃত গাড়িসমূহ (উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর ও অন্যান্য) এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
 
২৯-৩১ মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ব্যক্তিগত গাড়িসমূহ পার্কিং এর জন্য সাবাস বাংলাদেশ ও জুবেরী ভবনের মাঠ ব্যবহার করবেন। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ভর্তি পরীক্ষার দিনগুলোতে (২৯, ৩০ ও ৩১ মে) তাদের আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র কাজলা গেট ব্যবহার করতে পারবেন এবং আবাসিক এলাকা থেকে প্রস্থানের ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেট এবং রোকেয়া হলের পেছনের রাস্তা (ফ্লাই-ওভার সংলগ্ন) ব্যবহার করতে পারবেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম