ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে রূপগঞ্জে ৪ মাদক কারবারি ‍আটক


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২১ বিকাল ৫:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব ও পুলিশ পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিয়ার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ জুলাই) রাতে উপজেলার চনপাড়া বটতলা এলাকা ও শনিবার (৩১ জুলাই) সকালে কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিসহ মাদক উদ্ধার করা হয়। 

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, র‌্যাব-১ সিপিসি-৩-এর পূর্বাচল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাঞ্চন ব্রিজসংলগ্ন তিন কন্যা রেস্টুরেন্টের সামনের এশিয়ান হাইওয়েতে একটি প্রাইভেটার আটক করে তল্লাশি চালায়। এ সময় প্রাইভেটকারে থাকা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার নয়াবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে কাইয়ুম (২৭), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ইদবান্ধি ভূঁইয়াপাড়া এলাকার মৃত বাবুল ভূঁইয়ার ছেলে সুজন ভূঁইয়াকে (২৮) গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৬৭২ ক্যান বিয়ার, ৩টি মোবাইল সেট, নগদ ১ লাখ ২২ হাজার টাকা ‍উদ্ধার করা হয়। গুলশান থানা এলাকা থেকে যাত্রীবেশে এসব মাদক নিয়ে এশিয়ান হাইওয়ের গাউছিয়া হয়ে আড়াইহাজার থানা এলাকায় যাচ্ছিল বলে র‌্যাব জানায়। র‌্যাব-১ সিপিসি-৩-এর পূর্বাচল ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডিএডি) শেখ ফরিদুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। 

অপরদিকে, শুক্রবার রাত ৮টার দিকে চনপাড়া বটতলা মোড় এলাকায় একদল মাদক কারবারি বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ১০ ক্যান বিয়ারসহ চনপাড়া বড়বাড়ি এলাকার মোজা মিয়ার ছেলে পাভেল মিয়াকে (১৯) ‍এবং  ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চনপাড়া মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ইমনকে (২০) গ্রেফতার করা হয়। এছাড়া কয়লা রানী ও ফালান নামের আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় অপর মামলাটি দায়ের করেন। 

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। গ্রেফতারকৃত ওই চার মাদক কারবারিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪