ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৮-৫-২০২৩ দুপুর ৪:১৩
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আন্দলনের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
 
রোববার (২৮মে) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর ভূবন মোহন পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে নগররীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূবন মোহনপার্কে সমাবেশ হয়।
 
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
 
সমাবেশে বক্তারা বলেন, তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন, বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ, বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো নেতাকর্মীদের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
 
মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদের সঞ্চলনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম