শ্যামনগরে বিএনপি’র ৪ নেতা গ্রেফতার, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
সাতক্ষীরা শ্যামনগরে নাশকতার প্রস্তুতিকালে উপজেলা বিএনপি’র ৪ নেতাকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার (২৮ মে) রাত ১টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিব ও উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ দল উপজেলার কাঁচড়াহাটী শ্বশ্মানঘাট সংলগ্ন রাস্তার উপর থেকে তাদের আটক করে। এসময় ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা, ২টি তাজা ককটেল, জর্দার কৌটা ও বাঁশের লাঁঠি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে পুলিশ দল।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও নূরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ভূরুলিয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, ভূরুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ ও যুবদল নেতা ফরিদ উদ্দীন মাসুদ।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার প্রস্তুতির খবর গোপন সংবাদের জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জাম সহ ওই চার নেতাকে গ্রেফতার করে। এঘটনায় শ্যামনগর থানায় ৫৮ নং মামলা হয়েছে। আসামীদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত