ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সরকারবিরোধী অপপ্রচার রোধে আন্তর্জাতিক অনলাইন খাম্বা চোর গ্রুপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২৩ রাত ৯:২০

বিএনপির সরকারবিরোধী অপপ্রচার রোধে ‘আন্তর্জাতিক অনলাইন খাম্বা চোর গ্রুপ’ নামে একটি ভার্চুয়াল সংগঠন গড়ে তোলা হয়েছে। তাদের লক্ষ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রচার এবং গুজব ঠেকানো।

সম্প্রতি গড়ে উঠা এ সংগঠনের প্রতিষ্ঠাতা সাজ্জাদ এবং চেয়ারম্যান আল মামুন। তাদের স্লোগান ‘সর্বদা বিএনপির গুজবের বিপক্ষে সোচ্চার’। সংগঠনের অন্য কর্মকর্তারা হলেন- প্রচার সম্পাদক ইমান; প্রধান এডমিন ইসলাম; উপদেষ্টা মুকুল; গ্রুপ চেয়ারম্যান সোহাগ; সভাপতি শরিফ, আশরাফুল, মাইন উদ্দিন মিজি, মো. জিয়া, মো. আকাশ, মো. শেখ রেজা, মো. রুহুল আমিন, হূমায়ুন কবির; মো. শিমুল ও মো. রিহান।

সংগঠনের কর্মকর্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা সাড়ে ১৪ বছর ক্ষমতায় আছেন। এই সময়ে তিনি যে উন্নয়ন করেছেন; অতীতে কোনো সরকার তা করেনি। প্রধানমন্ত্রী নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। এছাড়া তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করছেন। রামপাল ও মাতারবাড়িসহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া পায়রায় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হয়েছে। কক্সবাজারকে উন্নয়ন করে সিঙ্গাপুরের রূপ দেওয়া হচ্ছে। অথচ বিএনপি এবং তাদের দোসর জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে। তাদের এই অপকর্ম রুখে দিতেই আন্তর্জাতিক অনলাইন খাম্বা চোর গ্রুপ কাজ করবে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি