ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

আসন্ন বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি মাদ্রাসা শিক্ষকদের


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৮-৫-২০২৩ রাত ১০:১৫

আসন্ন ঈদুল আযহার পূর্বেই শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে  আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন  করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)। শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনর মহাসচিব মোঃ শান্ত  ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টির্চাস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ। লিখিত বক্তব্যে মোঃ হারুন অর রশিদ বলেন, গত ২০২২-২০২৩ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা, মাধ্যমিক ও উচ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা এবং কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। 

তাই আসছে, ২০২৩-২০২৪ অর্থ বছর বাজেটে কারিগরি ও মাদরাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণর লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দের  প্রয়োজন রয়েছে । তা ছাড়া ইউনোস্কোর পরামর্শ অনুযায়ী একটি দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে রাখা উচিত।

এ সময়ে  আসন্ন ঈদুল আযহার পূর্বই শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বেতন বদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান,আলিম,ফাযিল ও কামিল মাদরাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৯টি দাবি করা হয় ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সংগঠনের স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ,ফখরুল ইসলাম, কে,এম শামিম, মেহেদী হাসান সরকার,ফিরোজ আলম, মো:এলিন তালুকদার,সহসভাপতি মোহাম্মদ আলী,কামরুনাহার, কবি সুরুজ্জামন, আব্দুস সাত্তার,শাহআলম, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, জসিম উদ্দীন,সালহ উদ্দীন আহম্মদ, মনিরুজ্জান,আজাহার আলী মুক্তা কামরুজ্জামন প্রমূখ।

এমএসএম / এমএসএম

উত্তরখানে ডিএনসিসির প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত