বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়েছেন কোচ ছোটন
গোলাম রব্বানী ছোটন আগেই বলেছিলেন, দুই-একদিনের মধ্যে বাংলাদেশে নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাফুফেকে চিঠি দেবেন। কথামতোই আজ (সোমবার) দুপুরে তিনি বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
দুপুরে গোলাম রব্বানী ছোটন পদত্যাগপত্র প্রেরণের কথা নিশ্চিত করেন, ‘আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপারর্সনের কাছে আমি মেইল দিয়েছি'- বলেছেন ছোটন।
গত শুক্রবার তিনি মেয়েদের প্রধান কোচের দায়িত্বে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। পরে বাফুফে থেকে তাকে ফেরানোর চেষ্টা করেও পারেনি। এমনকি ওই ঘোষণার পর তিনি নারী ফুটবলারদের অনুশীলনেও যোগ দেননি।
অনেক আলোচনার পর শেষ পর্যন্ত বিচ্ছেদই হয়ে গেলো বাফুফে এবং ছোটনের। সে সঙ্গে শেষ হয়ে গেলো দেশের নারী ফুটবলের সঙ্গে ছোটনের অধ্যায়। তবে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন না করলেও ক্লাব ফুটবলে কোচিং করাবেন বলেছেন।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বরাবর লেখা ছোটনের এই পদত্যাপত্র বাফুফে এরই মধ্যে পেয়েছে। ইমরান হোসেন তুষার ও মাহফুজা আক্তার কিরণ দুইজনই বলেছেন, তারা ছোটনের পদত্যাগপত্র মেইলে পেয়েছেন।
এ নিয়ে বিকেলে জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি।
এমএসএম / এমএসএম
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত
দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ
ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ
ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?
ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ
আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ