গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম উদ্বোধন
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে মশকনিধন, পরিচ্ছন্ন কার্যক্রম ও চিরুনি অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) টঙ্গী বাজার এলাকায় বেলা ১১টায় মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। র্যালিটি টঙ্গী বাজার থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আমিনুল ইসলাম, টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন, গাছা অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ নাসির উদ্দিন মোল্লা, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. গিয়াস উদ্দিন সরকার, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় মেয়র বলেন, আজ থেকে মশকনিধনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। জনগণকে মশার হাত থেকে রক্ষা করতে গাজীপুর সিটি কর্পোরেশন বন্ধপরিকর। আমাদের এই ৫৭টি ওয়ার্ডে কোনোভাবেই যেন ডেঙ্গু মশা জন্মাতে না পারে সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। সকলের উচিত নির্মাণাধীন বাড়িসহ আপনাদের বাসার আশপাশের ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি, টপের পানি পরিষ্কার রাখা। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন