নোয়াখালীতে বিস্ফোরক মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ মে) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের চর বজলুল করিম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন উপজেলা চর আমান উল্লাহ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আইয়ুবের ছেলে। সে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিল। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে একই দিন দুপুরে তাকে নোয়াখালী চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা হামলা ও গ্রেফতার চালিয়ে যুবদল নেতাকর্মিদের দমানো যাবে না। তাই গ্রেফতারকৃত যুবদল নেতার মুক্তির দাবি জানান তিনি।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন