দেবীগঞ্জে এসি ল্যাণ্ডের উদ্যোগে প্রথমবার সচেতনতামূলক কর্মশালার আয়োজন
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিবসে ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ এপ্রিল) সচেতনতামূলক এই কর্মশালা আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
বিকাল ৩টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি রেজিস্ট্রেশন ভূমি জরিপ ও ভূমির মালিকানা নিশ্চিতকরণে আয়োজিত এই কর্মশালায় উপজেলার দশ ইউনিয়নের জনপ্রিতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপস্থিত সর্বসাধারণের জন্য প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এই পর্বে উপস্থিত সাধারণ মানুষ ভূমি সেবার বিভিন্ন ধাপে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা, উত্তরণের উপায়, কাঙ্ক্ষিত সেবা না পেলে করণীয় বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
এই সময় ভূমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার, সাব রেজিস্ট্রার নিশাদুর রহমান, উপ সহকারী স্যাটেলমেন্ট অফিসার শাখাওয়াত হোসেন।
উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উল্লেখ করেন যে, দেবীগঞ্জের ইতিহাসে এ ধরণের কর্মশালা এটাই প্রথম।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied