রাসিক নির্বাচন: চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা'র মনোনয়ন প্রত্যাহার
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডে আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল। ২৯ মে (সোমবার) রায়হানুর রহমান রয়েল মনোনয়ন প্রত্যাহার করে তাঁর আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দেন।
মনোনয়ন প্রত্যাহার ও সমর্থন প্রদানকালে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বলেন, আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি চাচার পাশে থেকে তাকে সাথে নিয়ে ২১ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করব। ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে চাচার জন্য ভোট চাইবো । আমার চাচার বিজয় নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন পাশে থেকে তাই করবো। ২১ নং ওয়ার্ডের সকল বৈষম্যতা ও মাদকের যে সম্রাজ্য গড়ে উঠেছে এবং ওয়ার্ডের জনগণের উপরে মামলা, হামলা ও ভয় ভীতির যে রাজত্ব কায়েম রয়েছে তা দূর করতে ভোটের মাধ্যমে জয় প্রয়োজন, ২১ নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের কাছে গিয়ে আমি আমার চাচার জন্য ভোট চাইবো। আমি আমার চাচার পাশে আছি এবং আগামীতেও থাকবো ওয়ার্ডের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ের আলো ২১ নং ওয়ার্ডেও প্রতিফলিত হবে ইনশাআল্লাহ্।
এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন, আমরা সবসময় এক ছিলাম এখনও আছি আর আগামীতেও থাকবো। মুষ্টিমেয় কিছু মানুষ রয়েলের মনোনয়ন উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তাতে আমাদের কোন কিছু যায় আসেনা। ২১ নং ওয়ার্ড এর মানুষ এবার পরিবর্তন চায়। আমরা একসাথে থেকে ২১ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ্, তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি নির্বাচন। ইতোমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থীরা মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিল সম্পূর্ণ করেছেন। ২৬ মে থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাসিকের ২১ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন জন। তাঁরা হলেন, নিযাম উল আজীম, মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি গোলাম ফারুক ও রায়হানুর রহমান রয়েল। এরমধ্যে রায়হানুর রহমান রয়েল প্রার্থিতা প্রত্যহার করায় প্রতিদ্বন্দিতা হবে গোলাম ফারুক ও নিযাম উল আযীমের মধ্যে। উল্লেখ্য, গোলাম ফারুক ও রয়েল আপন চাচা ভাতিজা। চাচাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা রয়েল।
এমএসএম / এমএসএম
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied