ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জুড়ীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:১৮
মৌলভীবাজার জেলার জুড়ীতে থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে  আটক করা হয়েছে। আটককৃতদের সোমবার (২৯ মে ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ২৮ মে) সন্ধ্যায় এসআই মোঃ ফরহাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ লামাবাজারে অভিযান চালিয়ে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার করে। আটকৃতারা হলেন- উপজেলার মনতৈল গ্রামের আঃ ছালামের ছেলে মোঃ আকরাম হোসেন(৩২), রত্না চা-বাগানের মৃত মনোরঞ্জন সূর্য বংশি'র ছেলে গৌতম সূর্য বংশি  দিবা(২৮), ঢাকার খিলগাঁও থানার তালতলা এলাকার মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ শিহাব মিয়া (২২)। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ১৭ পিছ  ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা বিক্রির নগদ ৩,১৫০টাকা এবং একটি গাঁজা খাওয়ার কল্কি উদ্ধার করা হয়। এ বিষয়ে এসআই মোঃ ফরহাদ মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জাহাজতে পালন করা হয়েছে।
 
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন,  মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার