ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্বস্তিতে মুছাপুর ক্লোজার লোকজন

সংবাদ প্রকাশের পর বন্ধ হলো বালু উত্তোলন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:২৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর ভিতরের অংশ থেকে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশের পর বন্ধ হলো সেই বালু উত্তোলন স্পট, এতে করে স্বস্তি ফিরে পেয়েছে মুছাপুর ক্লোজারের লোকজন।

উল্লেখ্য গত ২০ মে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইনে ও ২১ মে রবিবারে প্রকাশিত পত্রিকায় এবং পরবর্তীতে আরো কয়েকটি প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে “নদীখেকো জালাল বাহিনী” সহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো বালু উত্তোল। খোঁজ নিয়ে জানা যায়, বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশের পর, সংবাদটি বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নজরে আসলে তার নির্দেশে উপজেলা প্রশাসন ও মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলীর সহযোগিতায় মুছাপুরের ছোট ফেনী নদী থেকে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের স্থানে অভিযান চালিয়ে বন্ধ করা হয় এ বালু উত্তোলন কার্যক্রম।

স্থানীয়রা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দীর্ঘদিন যাবত বালু উত্তোলন চললেও প্রশাসন ও নেতাদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। তবে এবারে সাংবাদিকদের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ এর পর টনক নড়ে নেতাদের। যার ফলে তাদের আন্তরিকতায় অবশেষে বন্ধ হলো বালু উত্তোলন। আর এতে করে অন্তত স্বস্তি ফিরে এসেছে মুছাপুর ক্লোজারে বসবাসকারী মানুষের মাঝে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবা উল আলম ভুঁইয়া বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা মেশিন তুলে নিয়ে যায়। তবে বর্তমানে বালু উত্তোলন বন্ধ হয়ে গেছে। আশাকরি আর কেউ পরবর্তীতে এধরণের কাজ করবেনা। সেই সাথে এধরণের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সব সময় খোঁজ রাখব এবং এহেন কর্মকান্ডের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারাও সব সময় সহযোগিতা করবেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার

খালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগ, কর্মচারীকে নিষেধাজ্ঞা

শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুয়াশার অপেক্ষায় গাছিরা, মনপুরায় শুরু খেজুর গাছ প্রস্তুতের কর্মযজ্ঞ

উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের