ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আফগানিস্তান সিরিজেও নাম নেই, হজে যাচ্ছেন মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৩ দুপুর ৩:২৮

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনা ছিল। তবে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মূলত পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২২ জুন হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে ৫ জুলাই। 

এদিকে আজ থেকে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল টাইগারদের। কিন্তু স্কোয়াডের সবাই এদিন অনুশীলনে আসেননি। তবে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কাজ করতে দেখা গেছে এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলামদের। 

এই অনুশীলনে অবশ্য মাহমুদউল্লাহর থাকার কথা ছিল না। কারণ তাকে এই ক্যাম্পে ডাকা হয়নি। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'না (স্কোয়াডে নেই), থাকলে তো দেখতেন।' 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে